ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন `এ` ক্যাপসুল খাবে ৬৩ হাজার শিশু

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি (শনিবার) রাজশাহী মহানগরীতে প্রায় ৬৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, মহানগরীতে স্থায়ী ৩৪৩ ও ভ্রাম্যমাণ ৪১টিসহ মোট ৩৮৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ওই দিন ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সের ৫৫ হাজার ২৪৭ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

এ উপলক্ষে ক্যাম্পেইনের আগের দিন সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে মাইকিং করা হবে। এছাড়া শুক্রবার জুমার নামাজের আগে মসজিদ এবং সময় অনুযায়ী অন্যান্য উপাসনালয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা তুলে ধরে শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল কবির, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আকতার ও রাজশাহী পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক তাসিকুল হক।

-জেডসি