রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
প্রতীকী ছবি
রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দু-তিন দিন ধরে দেখা নেই সূর্যের, ফলে বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এ অবস্থা আরও দুদিন থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার সকালে রাজশাহীতে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন হালকা কুয়াশা ও মেঘে আকাশ ঢাকা থাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।
সকাল থেকে বইছে উত্তরের কনকনে হিমেল হাওয়া। এতে শীতে কাহিল হয়ে পড়েছেন রাজশাহী অঞ্চলের মানুষ। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, শীতের এ তীব্রতা আরও কয়েকদিন থাকবে। তাপমাত্রা আরও নিচে নামতে পারে।
হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ভাসমান মানুষদের। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তীব্র শীতে বেশি দুরবস্থায় পড়েছেন রাস্তার ভাসমান মানুষ এবং হতদরিদ্ররা। অনেককে ফুটপাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতেও দেখা যায়।
এদিকে গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় সব থেকে বিপাকে পড়েছে দিন আনা খেটে খাওয়া মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







