ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১১:৫৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

রাজশাহীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪০ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

রাজশাহীর তানোরে স্বামীর আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সুম্মাতুন বেগম (৩৫)। ওই ঘটনায় পুলিশ আত্মহননের চেষ্টাকারী স্বামী নিশার উদ্দীনকেও (৩৮) আটক করেছে।

 

নিশার পুলিশী হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের জুরানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুম্মাতুন বেগম একই উপজেলার রাতৈল গ্রামের শুকুর আলীর মেয়ে। নিশার উদ্দীনের বাড়ি উপজেলার জুরানপুর গ্রামে। তার পিতার নাম সৈয়দ আলী।

 

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে নিহত সুম্মাতুন বেগমের পিতা শুকুর আলী বাদী হয়ে তিনজনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত সুম্মাতুন বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

নিহত সুম্মাতুন বেগমের ছোট ভাই সালমান শাহ জানান, ১৮বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিবাহ দেয়া হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।

 

পুলিশ জানায়, নিহতের ময়না তদন্তের রির্পোট আসার পরই সঠিকভাবে জানা যাবে তার মৃত্যুর কারণ। তানোর থানা ওসি (তদন্ত) মহিনুল ইসলাম জানান, নিহতের পিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামি নিহতের স্বামী পুলিশী হেফাজতে রামেক হাসপাতালে চিকিৎসারত। বাকি আসামীদের ধরতে চেষ্টা চলছে।