ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৫:১৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাগুলো অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।

ড. আজিজুর রহমান বলেন, ‘আগামী ২৪ মের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষা না নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্দেশনা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিলে তো আমাদের কিছুই করার থাকে না। উপাচার্য আদিষ্ট হয়ে নির্দেশনা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে।’

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে রাবিতে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা শুরু হয়। কয়েকটি বিভাগের পরীক্ষা শেষ হলেও আইন বিভাগসহ কয়েকটি বিভাগে পরীক্ষা চলমান ছিল।