রাজশাহী মেডিকেলে আরও ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। আগের দিনের চেয়ে মৃত্যুর এই সংখ্যা কিছুটা কম।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন নয়জন, উপসর্গ ছিল দু’জনের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।
শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য জানিছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। মৃতদের বয়স ৩১ থেকে ৬৫ বছরের মধ্যে। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দু’জন ও কুষ্টিয়ার একজন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর একজন ও নওগাঁর একজন।
নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৭৯ জন ও উপসর্গ নিয়ে ১৫১ জন ভর্তি রয়েছেন।
-জেডসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক