রাজশাহী মেডিকেলে করোনায় রেকর্ড ২৫ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেকর্ড ২৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।
২৫ জনের মধ্যে ৯ জন করোনায় এবং ১৬ জন উপসর্গে মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে হাসপাতালের দৈনিক প্রতিবেদনে বলা হয়, করোনা পজিটিভ নয়জনের মধ্যে নাটোরের দুজন, চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং তিনজন রাজশাহীর বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর আরও নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের তিনজন ও নওগাঁর দুজন করে মারা গেছেন।
এদের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও তিন নম্বর ওয়ার্ডে তিনজন করে মারা গেছেন। দুজন মারা গেছেন ২২ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া কেবিন, ২৯, ৩০, ২৫, ১ ও ১৬ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
মৃত ২৫ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন নারী ও একজন পুরুষ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন পুরুষ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও পাঁচজন নারী মারা গেছেন।
চলতি জুন মাসেই রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৩৪০ জনের মৃত্যু হলো। এর আগে গত ১ জুন (সকাল ৮টার আগের ২৪ ঘণ্টা পর্যন্ত) সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ ও ৯ জুন আটজন করে; ১০ জুন আটজন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ ও ১৫ জুন ১২ জন করে; ১৬ জুন ১৩ জন, ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন; ২০, ২১ ও ২২ জুন ১৩ জন, ২৩ জুন ১৬ জন, ২৪ জুন ১৮ জন, ২৫ জুন ১৪ জন, ২৬ জুন ১৭ জন, ২৭ জুন ১০ এবং ২৮ জুন ১৪ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালে এখন কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি হয়েছে। মঙ্গলবার সকালে মোট রোগী ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৫৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। ভর্তি হয়েছেন ৭০ রোগী। এর মধ্যে রাজশাহী থেকে ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০ জন, নাটোর থেকে সাতজন, নওগাঁ থেকে ১১ জন এবং পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মেহেরপুর থেকে একজন করে রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার সকালে হাসপাতালে রাজশাহীর ৩০৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫১ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ৩৭ জন, পাবনার ২৪ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুজন, দিনাজপুরের দুজন, মেহেরপুরের একজন ও ঢাকার একজন করে রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৮২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ২৩৪ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে।
এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ছিলেন ৪৩ জন।
-জেডসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









