ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৫:২৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

রাজশাহী মেডিকেলে করোনায় ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।

এর আগের ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। তার আগে ৪ জুন ১৬ জনের মৃত্যু হয়েছিল। ১১ জুন থেকে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ১৩ জনের মধ্যে ছিল। শুধু ১২ জুন মৃত্যু হয়েছিল চারজনের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৮ জনের মধ্যে ১৩ জনেরই বাড়ি রাজশাহী জেলায়। একদিনে রাজশাহীতে এত বেশি সংখ্যক রোগী আগে কখনও মারা যাননি।

এছাড়া ২৪ ঘণ্টায় নওগাঁর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর সাতজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৫৫ জনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪০৪ জন। আগের দিন ভর্তি ছিলেন ৪১০ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়িয়ে ৩৫৭টি করা হয়েছে।

-জেডসি