ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে হাসপাতালটির করোনা ইউনিটে ২৯৮ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে করোনায় আটজন, করোনার উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় দুজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছেন এদের মধ্যে ৯জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন করে মারা গেছেন রামেক হাসপাতালের ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩, ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর চারজন, পাবনার তিনজন এবং নাটোরের একজন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় যে দুজন মারা গেছেন তারা রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

-জেডসি