রাজস্থানের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার
ভারতের রাজস্থান রাজ্যে নিজেকে ভগবানের প্রতিনিধি দাবি করা এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করেছেন ২১ বছর বয়সী এক নারী।
ওই ধর্মগুরুর বিরুদ্ধে দেশটির ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরের এক নারীর দায়ের করা অভিযোগটি গতকাল বুধবার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
কিছুদিন আগে ভারতের হরিয়ানা রাজ্যে ডেরা সাচ্চা সৌদার প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের দায়ে ২০ ব্ছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ নিয়ে বহু আলোচনা-সমালোচনার মধ্যেই রাজস্থানে আরেক ধর্মগুরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলো।
অভিযোগে বলা হয়, ৭০ বছর বয়সী কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ গত ৭ আগস্ট রাজস্থানের আলওয়ারে নিজ আশ্রমে ওই নারীকে যৌন হেনস্তা করেন।
এ বিষয়ে রাজস্থানের আরাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা স্টেশন হাউস অফিসার (এসএইচও) হেমরাজ মিনা বলেন, ‘বিলাসপুরের পুলিশ অভিযোগটি এখানে পাঠিয়েছে। আমরা যৌন হেনস্তার একটি একটি মামলা নথিভুক্ত করেছি এবং তদন্ত শুরু করেছি।’
পুলিশের এই কর্মকর্তা জানান, তাঁরা আশ্রমে গিয়ে দেখেন, সেই ধর্মগুরু আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের কাছে অনুমতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশের ভাষ্য, ধর্ষণের অভিযোগ থাকা ওই ধর্মগুরু বেশ কয়েকবার নারীর বাসায় গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আইন নিয়ে পড়াশোনা শেষে ইন্টার্নশিপে ছিলেন ওই নারী। গত ৭ আগস্ট কিছু টাকা দান করতে তিনি আশ্রমে গিয়েছিলেন। সে সময় ফলাহারি মহারাজ তাঁকে যৌন হেনস্তা করেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











