রাজ্যের বিভিন্ন জায়গায় মমতার বিরুদ্ধে ৫ মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৪ পিএম, ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার
কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টাসহ একাধিক অভিযোগ এনে আরও দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে।
এর প্রতিক্রিয়ায় মমতা বলেন, ওরা (বিজেপি) আমার বিরুদ্ধে লাখ লাখ অভিযোগ দায়ের করতে পারে।কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।
মমতা ব্যানার্জী আরও বলেন, আমরা জানি দেশে গণতন্ত্র নেই। পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ। কিন্তু, আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না, আমি মানুষের হয়ে কথা বলবই।
গৌহাটি সেন্ট্রাল পুলিশের ডেপুটি কমিশনার রঞ্জন ভুঁইয়া জানান, সম্প্রতি আসামে নাগরিকদের নিবন্ধের এক অনুষ্ঠানে মমতার বক্তব্যের উপর অভিযোগ আনা হয়েছে। ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টাসহ একাধিক ধারায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ দুটি দায়ের হয়েছে গৌহাটি ও শিলচরে। গৌহাটি গীতানগর থানায় রাজ্য সরকারের কর্মী ধ্রুবজ্যোতি তালুকদার ও শিলচরে তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের হাতে ‘আক্রান্ত’ মহিলা কনস্টেবল এফআইআর করেছেন বলে জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতার বিরুদ্ধে গৌহাটির এফআইআরে ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র ও উস্কানিমূলক বক্তব্যের সাহায্যে ধর্মীয় বিশ্বাসে আঘাত করার মতো গুরুতর ধারা যুক্ত হয়েছে। অন্যদিকে, শিলচরের অভিযোগ ১৪৪ ধারা লঙ্ঘনের চেষ্টা সংক্রান্ত। এর আগে পানবাজারসহ আরও দুটি জায়গায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আসামের পরিস্থিতি দেখতে আসা তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের নামও আছে ওই দুটি এফআইআরে। পাল্টা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নামেও কলকাতায় ফিরে গিয়ে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রতিনিধি দলের সদস্য সাংসদ কাকলি ঘোষদস্তিদার ও বিধায়ক মহুয়া মৈত্র।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











