রাজ, রাজ্যকে নিয়ে পরীমনির ঈদ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঈদ নিয়ে এসেছে খুশি। সেই খুশিতে মেতেছে তারকারাও। তবে চিত্রনায়িকা পরীমনির খুশি একটু বেশি। কারণ, তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের এটি প্রথম ঈদ।
মা হওয়ার পর এই ছেলেই পরীমনির দুনিয়া। তাই ছেলের জন্য দেশের পাশাপাশি কেনাকাটা করেছেন কলকাতা থেকেও।
সংবাদমাধ্যমকে পরীমনি জানিয়েছেন, তিনি ও তার স্বামী শরীফুল রাজ মিলে ছেলে রাজ্যের প্রথম ঈদকে স্মরণীয় করে তুলতে চান। অনেক পরিকল্পনা তাদের। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঈদের দিন রং মিলিয়ে পোশাক পরেছেন পরীর স্বামী রাজ ও ৮ মাসের ছেলে রাজ্য।
পরীমনি আরও জানিয়েছেন, সম্প্রতি তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে রাজ্যেল জন্য অনেক কেনাকাটা করে নিয়ে এসেছেন। এছাড়া রাজ্য আত্মীয়স্বজনদের কাছ থেকেও প্রচুর উপহার পেয়েছে।
নায়িকা বলেন, ‘আসলে ও (রাজ্য) আমার প্রথম সন্তান তো, তাই আদরও অনেক বেশি। ’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজে পছন্দ করে ছেলের ইদ স্পেশাল জামা এবং জুতা কিনেছেন।
এবার প্রথমবার মাথায় ফেজ টুপি আর পাঞ্জাবিতে সেজেছে ছোট্ট রাজ্য। এই বিষয়টাই পরীমনিকে খুশিতে ভরিয়ে দিচ্ছে। নায়িকা জানিয়েছেন, শুধু রাজ্য নয়, শ্বশুড়বাড়ির জন্যও অনেক কেনাকাটা করেছেন তিনি। এবার সবাই মিলে ঈদ উদযাপন করছেন।
গত বছরের ১০ আগস্ট ঢাকার একটি বেসরকারি হসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পরের দিন প্রথম ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ছেলের নাম রেখেছেন শাহীম মুহম্মদ রাজ্য। সম্প্রতি ৮ মাস পূর্ণ হয়েছে পরীর ছেলের।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











