‘রানিকে দেখিনি’, রসিকতা রানির
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজ়াবেথ।
পরনে টুইডস। মাথায় জড়ানো স্কার্ফ। ব্যক্তিগত নিরাপত্তা অফিসারের সঙ্গে স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গের সামনে হাঁটতে বেরিয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজ়াবেথ। সেখানেই এক দল মার্কিন পর্যটককে বোকা বানালেন তিনি।
ঘটনা বেশ কয়েক বছর আগের। প্রায় তিরিশ বছর রাজপরিবারে নিরাপত্তার দায়িত্বে থাকা রানির ব্যক্তিগত রক্ষী রিচার্ড গ্রিফিন-ই একটি ব্রিটিশ ট্যাবলয়েডের কাছে এই খবর ফাঁস করেছেন।
৫০ হাজার একর জমির উপরে তৈরি স্কটিশ এই দুর্গে গ্রীষ্মের ছুটি কাটানোর রীতি রয়েছে রাজপরিবারে। সেই সময়ে পরিচিত রং বেরঙের গাউন পরতে দেখা যায় না রানিকে। মাথায় থাকে না বাহারি টুপিও। বরং এই সময়টা সাদামাটা ভাবেই ছুটি কাটাতে পছন্দ করেন রানি।
সেই মতো সে বারও অতি সাধারণ পোশাক পরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। রাস্তায় এক দল মার্কিন পর্যটকের মুখোমুখি হন। রানিকে দেখে গল্প করতে শুরু করেন তারা।
তাকেই জিজ্ঞেস করেন, ‘আমরা শুনেছি ব্রিটেনের রানি এখানে মাঝেমধ্যে এসে থাকেন। উনি কি কাছেই থাকেন? আপনি কখনও তাকে দেখেছেন?’’
রসিকতা করার সুযোগ ছাড়েননি রানি দ্বিতীয় এলিজ়াবেথ। সোজা বলে দেন, ‘‘হ্যাঁ উনি একেবারে কাছেই থাকেন। তবে আমি কোনও দিন তাকে নিজের চোখে দেখিনি।’’
এর পরেই গ্রিফিনকে দেখিয়ে তিনি বলেন, ‘‘এই অফিসার রানিকে দেখেছেন।’’
খোদ রানির সঙ্গেই অজান্তে বেশ খানিক ক্ষণ গল্প করে পর্যটকের দলটি বিদায় নেয়। তারা হয়তো কোনো দিন জানতেও পারেনি স্বয়ং ব্রিটেনের রানির সঙ্গেই আলাপ করেছিলেন তারা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


