ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৯:২৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আজ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আজ। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শুরু হবে আনুষ্ঠানিকতা। 

সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের ৫ শতাধিক অতিথি। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন আরও ২ হাজার মানুষ। ১১টা ৫৫ মিনিটে ২ মিনিট নীরবতার মাধ্যমে শেষ হবে শেষকৃত্য অনুষ্ঠান। 

বিকেল ৩টার পর শুরু হবে রানির শবযাত্রা। এতে ‌‘লং ওয়াকে’ অংশ নেবেন হাজার-হাজার ব্রিটিশ। রানির কফিন নিয়ে যাওয়া হবে উওন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ'স চ্যাপেলে। সেখানে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জীবনসঙ্গী প্রিন্স ফিলিপের সঙ্গে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। 

ইতোমধ্যে সেই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের সব নেতারা পৌঁছেছেন যুক্তরাজ্যে। বিবিসির প্রতিবেদন অনুযাযী, রোববার রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।