রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখা রানি তিনি।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রানির চেয়েও বেশি কিছু। তিনি একটি যুগের নির্ধারক।
এসময় ২০২১ সালে যুক্তরাজ্য সফরের কথা স্মরণ করে বাইডেন বলেন, তিনি আমাদের বুদ্ধির দীপ্তি দিয়ে মুগ্ধ করেছিলেন, উদারতা দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এলিজাবেথকে দয়ালু হৃদয়ের রানি হিসেবে আখ্যা দিয়েছেন এবং ফ্রান্সের একজন বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি ছিলেন মহান ও সুন্দর একজন নারী। তার মতো কেউ ছিল না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। তাকে মিস করব।
নেদারল্যান্ডসের রাজা উইলেম-অ্যালেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা এলিজাবেথের স্মরণে বলেছেন, তিনি ছিলেন নিজ সিদ্ধান্তে অবিচল ও জ্ঞানী একজন শাসক। তার প্রতি গভীর শ্রদ্ধা।
বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিলডি বলেন, তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। রাজত্ব জুড়ে তিনি সাহস দেখিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরকালে রানির সঙ্গে স্মরণীয় সাক্ষাতের স্মৃতিচারণা করে শোক জানিয়েছেন।
এছাড়াও রানির মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, রানীর এলিজাবেথের মৃত্যুর বিষয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে বালমোরাল প্যারেসে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন রানি।
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











