রান্নার কাজে ডেকে এনে দুই বোনকে গণধর্ষণ: যুবক আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় বিয়ের রান্না করতে ডেকে এনে বাবুর্চি দুই বোনকে গণধর্ষণ করেছে পাঁচ যুবক। এদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার দু’জনই পুলিশ হেফাজতে আছেন। আজ বুধবার (২৬ আগস্ট) তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ধর্ষণের শিকার দুই নারী পাঁচজনের নামে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযুক্তদের মধ্যে সুমন বিশ্বাস নামের একজনকে আটক করেছে।
অভিযুক্তরা হলেন, বোয়ালিয়া গ্রামের রইচউদ্দিন পুটের ছেলে সুমন বিশ্বাস, আলতাফ মন্ডলের ছেলে মিলন হোসেন, মৃত ইয়ারদ্দিনের ছেলে সাগর আলী, নেহালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম এবং অজ্ঞাত একজন।
মামলার বিবরণে বলা হয়েছে, বোয়ালিয়া গ্রামের সুমন বিশ্বাস সোমবার বিয়ে বাড়িতে রান্নার কথা বলে দুই নারীকে ডেকে নেয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় মামলার অন্যতম অভিযুক্ত মিলনের বাড়ি। সেখানে রেখে পাঁচ অভিযুক্ত রাতভর পালাক্রমে তাদের গণধর্ষণ করে। মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। ধর্ষণের শিকার দু’বোন সেখান থেকে বেরিয়ে স্থানীয়দের সহযোগিতায় দর্শনা থানায় এসে মামলা দায়ের করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, অভিযুক্তদের মধ্যে সুমন বিশ্বাসকে আটক করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সব আসামিকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। একজন আটকও হয়েছেন। একই সাথে প্রকৃত ঘটনা জানতে তদন্ত করা হবে।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


