রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিলেন স্বামী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ভালো করে মুরগির মাংস রান্না করতে না পারায় বহুতল ভবনের জানালা দিয়ে স্ত্রীকে নিচে ফেলে দিয়েছে পাষণ্ড স্বামী। আর স্ত্রীকে ফেলে দেওয়ার সেই মুহূর্ত রেকর্ড হয়েছেন সিসি ক্যামেরায়। এমন ঘটনায় সিসি ক্যামেরার রেকর্ডেট ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিচিত্র এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। গত ৯ মার্চ লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ৩০ মার্চ ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে এটি ভাইরাল হয়ে যায়।
নির্মমতার শিকার ওই মহিলার নাম মরিয়ম। পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার মূলহোতা স্বামী মোহাম্মদ জোবাইর ও জড়িত অন্যদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পরিবারের কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাহোর পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়মের স্বামী মোহাম্মদ জোবাইর, শাশুড়ি সায়মা এবং দেবর ওয়াইসিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় নিজেরা বাদী হয়ে একটি মামলাও করেছে পুলিশ।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়- একটি গলি দিয়ে পথচারীদের সামনে হঠাৎই একজন নারী একটি ভবনের ওপর থেকে নিচের রাস্তায় পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই মহিলা। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। পুরো ঘটনাটিই সিসি ক্যামেরায় ধরা পড়ে।
জানা যায়, মুরগির মাংস ঠিকমতো রান্না না করতে পারায় শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে মারধর করে। এরপর স্বামী, শাশুড়ি ও দেবর মিলে ওই নারীকে জানালা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই মরিয়মের সঙ্গে ঝগড়া এবং তার ওপর হাত তুলতেন তার স্বামী।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


