ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি গ্রুপ থেকে ৩ হাজার করে মোট ৯ হাজার জনের ফল প্রকাশ করা হয়েছে। এই তালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে পারবে। কোনো ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে ‘এ’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং ‘এ’ ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। এছাড়া, বিভিন্ন কোটায় আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ন্যূনতম ৪০ পেয়েছে, তারা আগামী ১৩ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিভাগ পছন্দের অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবে। 

আলাদাভাবে তিনটি গ্রুপ থেকে মেধাক্রম অনুসারে প্রথম ১ হাজার ৫০০ জন পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরে তিন গ্রুপ থেকে মেধাক্রম ১ হাজার ৫০১ থেকে ৩ হাজার পর্যন্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পোষ্য কোটার সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রমানুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে। প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। এছাড়া, শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে।


মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকার ছাত্র উপদেষ্টার দপ্তর এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকার প্রধান চিকিৎসকের দপ্তরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দপ্তর দুইটি থেকে যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd পাওয়া যাবে।

গত ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের (কলা, আইন, সমাজবিজ্ঞান, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) অধীনে আসন রয়েছে ২ হাজার ১৯ টি। এই ইউনিটে নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৩ হাজার ৫৫৮ শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ১০ হাজার ৭৪১ জন। উপস্থিতির হার ছিলো ৭৬ শতাংশ