রাবির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
রাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৬ অক্টোবর শেষ হবে।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালাম।
রেজিস্ট্রার জানান, তিন দিনে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর তথা প্রথম দিন সোমবার ‘সি’ ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে ৯টা শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। এই শিফটে বিজ্ঞান গ্রুপ ১-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। এই শিফটের বিজ্ঞানের গ্রুপ ২-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। তৃতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়। এই শিফটে বিজ্ঞান গ্রুপ ৩-এর শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন।
এদিকে ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া আগামী ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাবির ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://admission.ru.ac.bd এই ওয়েবসাইটে।
প্রসঙ্গত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবার ভর্তি পরীক্ষা শুধু বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০ বহুনির্বাচনী প্রশ্ন থাকবে— সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন— মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



