রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মোবাসসিরা তাহসিন ইরা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর মির্জাপুর এলাকায় একটি ছাত্রীমেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন তিনি।
মোবাসসিরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে সর্বশেষ ইরার সাথে কথা হয় হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের। তারপর তার সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করলেও না ওঠায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও আইন বিভাগের সভাপতিকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান মতিহার থানা-পুলিশ ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও বিভাগের অধ্যাপক এম এ হান্নান। পরে ওই ছাত্রীর বাড়িতে খবর দেন তারা।
এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ছাত্রী একটি স্ট্যাটাসে লিখেন, ‘একমাত্র ‘চিনু আপা’ ইজ রিয়েল। কারণ একমাত্র উনিই উনার ছোঁয়া দিয়ে মানুষের ডিপ্রেশন কাটান। কাইন্ডলি কেউ উনাকে ইগ্নোর করবেন না এবং একটি করে লাভ দিয়ে যাবেন।’ তার ফেসবুক আইডির বায়োতে ‘আই এম ফাইন, জাস্ট টায়ার্ড’ লেখা দেখা যায়।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
মতিহার থানার এসআই ইমরান হোসেন জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এখনো সেখানেই আছে।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











