রামকৃষ্ণ মিশন সফর বাতিল মমতার
আপডেট: ০৬:৫৮ এএম, ৬ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ সফররত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিডিউলে পরিবর্তন হয়েছে। শুরুতে রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনের কর্মসূচি থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তার সফর শুরু হবে।
শনিবার (০৬ জুন) রামকৃষ্ণ মঠ ও মিশনে তার পরিদর্শনকে ঘিরে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও সাড়ে এগারটার নির্ধারিত ওই কর্মসূচি বাতিল করেছেন বলে জানিয়েছেন তার প্রোটেকলের দায়িত্বে থাকা বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়া তার সফরসঙ্গী হয়ে আসা ভারতীয় সাংবাদিকরা জানান, মুখ্যমন্ত্রী এখানে আসছেন না বলে আমরা জেনেছি। তিনি হোটেল রেডিসন থেকে সরাসরি হোটেল সোনারগাঁয়ে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন ও যাবতীয় কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (৫ জুন) রাত ৮টা ৩১ মিনিটে মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ‘এ আই ২০৩’ নম্বর উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২৪ ঘণ্টার এ সফরে মমতার সঙ্গে আছেন আরও সাতজন। এদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংবাদকর্মী।
এদিকে, শনিবার সকাল ১০টা ১০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ ‘রাজদূত’ অবতরণের মাধ্যমেই শুরু হলো উদীয়মান বিশ্বশক্তি ভারতের প্রধানমন্ত্রীর ৩৪ ঘণ্টার ঢাকা সফর।
শনিবার রাত ৯টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার নির্ধারিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মমতার।
০৬.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











