রামপুরায় নিজ সন্তানকে শ্বাসরোধে হত্যা করলেন মা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৭ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরা টিভি সেন্টার সংলগ্ন একটি বাসায় পাঁচ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যা করেছেন মা। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম- ঝুমুর আক্তার জেরিন। তার মা জাকিয়া শম্পা মানসিক ভারসাম্যহীন বলে দাবি স্বজনদের। নিহত শিশুর নানি সালমা বেগম ও মামা জামাল উদ্দিন জানান, ‘জাকিয়ার এক ছেলে ও এক মেয়ে। ঝুমুর বড়। জাকিয়া ৫ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু এক মাস ধরে মানসিক সমস্যা দেখা দিয়েছে। কখনো চিৎকার করেন। কখনো বাসা থেকে বের হয়ে যেতে চান। আবার কখনো স্বামীকে বলে সংসার করবো না আমাকে ছেড়ে দে। এ অবস্থায় ঝুমুর গ্রামে তার নানির কাছে থাকতো।’
গত বৃহস্পতিবার চিকিৎসা করাতে স্বপরিবারে গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে রামপুরায় মামা জামাল হোসেনের বাসায় আসেন ঝুমুররা। শনিবার ডাক্তার দেখানো হয়। ডাক্তার কিছু ওষুধ দিয়ে ১৫ দিন পরে আবার যেতে বলেছেন।
শিশুটির নানি সালমা বেগম আরও বলেন, দুপুরে ঝুমুরকে ঘুম পাড়িয়ে সুজি রান্না করতে যাই। ওই সময় ঝুমুরের মা গোসল করতে গিয়েছিলো। কিছুক্ষণ পর এসে দেখি দরজা বন্ধ। পরে অনেক সময় ধরে দরজা ধাক্কাধাক্কি করতে থাকি। ভেতর থেকে আস্তে আস্তে কান্নার শব্দ আসছিলো। এরপর দরজা ভেঙ্গে রুমের ভেতরে মেঝেতে ঝুমুরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তার পাশে বালিশ ছিলো। আর পাশেই শিশুর মা জাকিয়া বসা ছিলো। পরে জাকিয়াকে রুমে আটকিয়ে ঝুমুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের ধারণা, বালিশ চাপা দিয়ে বা শ্বাসরোধ করে ঝুমুরকে হত্যা করা হতে পারে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত ঝুমুর শরীয়তপুরের ভেদেরগঞ্জের চরপলতলী গ্রামের ফার্নিচার মিস্ত্রি জসিম মিয়ার মেয়ে। ঢাকায় রামপুরা টিভি সেন্টারের পাশে কুঞ্জবন এলাকায় মামার বাসায় থাকতো।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











