রামেকের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার মধ্যে তারা মারা যান।
নতুন মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৯ নারী। যাদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও উপসর্গে ১১ জন মারা গেছেন। এছাড়াও করোনা নেগেটিভ হওয়ার পর ১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ১১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চারজন।
এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৫ জনে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৬ জন রাজশাহীর, ৪ জন নাটোরের, ২ জন চাঁপাইনবাবগঞ্জ, ২ জন পাবনার, ১ জন করে নওগাঁ ১ জন বগুড়া ও ১জন ঝিনাইদহের বাসিন্দা ছিলেন।
এদের মধ্যে রাজশাহীর ২ জন, ২ জন নাটোর, পাবনার ১ জন করে মোট ৫ জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর ১ জন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
এরমধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, ১ জন বগুড়া, ১ জন পাবনা ও ঝিনাইদহের ১ জন রোগী ছিলেন।
হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন। রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



