রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ৪ আগস্ট ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন চারজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ছয়জন পুরুষ ও আটজন নারী। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে।’
রামেক হাসপাতাল পরিচালক বলেন, ‘রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন, নওগাঁর দুজন, চুয়াডাঙ্গার ও কুষ্টিয়ার একজন করে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।’
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন ও উপসর্গ নিয়ে ২১৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০২ জন।’
তিনি বলেন, ‘রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১৩ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৩ শতাংশ।’
-জেডসি
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক