রাশিয়ায় ‘অলৌকিকভাবে’ জীবিত শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি : সংগ্রহ করা
রাশিয়ার উদ্ধারকর্মীরা দেশটির একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে মঙ্গলবার এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে। ছেলে শিশুটি শুন্যের নিচে তামপাত্রার মধ্যে পুরো একটি রাত কাটায়।
গ্যাস বিস্ফোরণে ওই ভবন ধসে পড়ে অন্তত নয় জন মারা গেছে। খবর এএফপি’র।
এই ঘটনায় ভবনটির আরো বেশ কয়েকজন বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ১০ মাস বয়সী শিশুটির নাম ইভান ফোকিনে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘নববর্ষের অলৌকিকতা প্রকাশ পেয়েছে!’ মস্কো থেকে ১ হাজার ৭শ’ কিলোমিটার পূর্বে মাগনিতোগোরস্ক শিল্প নগরীতে এই মর্মান্তিক ভবনধসের ঘটনাটি ঘটে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘শিশুটির মা জীবিত আছেন। তিনি হাসপাতলে তার সন্তানকে চিনতে পেরেছেন।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুটিকে ‘অত্যন্ত গুরুতর’ অবস্থায় মস্কোর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচ- ঠা-ায় তার শরীরে অঙ্গগুলো প্রায় অবশ হয়ে গেছে, সে মাথায় ও পায়ে একাধিক স্থানে আঘাত পেয়েছে।
তাকে বিশেষ চিকিৎসার জন্য মস্কোর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গ্যাস বিস্ফোরণে এই ভবনে ধসে এখনো পর্যন্ত নয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৩২ জন। গ্যাস সংযোগের ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে যায়। ভবনটিতে ৪৮টি অ্যাপার্টমেন্টে বাসিন্দার সংখ্যা ১২০।
মাগনিতোগোস্ক শহরটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। দিনের বেলাতেই এই শহরে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে।
চেলিয়াবিনস্কের আঞ্চলিক গভর্নর বোরিস দুব্রোভস্কি বলেন, ‘উদ্ধারকর্মীরা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান।’
তিনি বলেন, ‘শিশুটি একটি দোলনায় ছিল।’
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার











