রাশিয়ায় করোনা টিকার অনুমোদন, প্রথম টিকা নিলেন পুতিনকন্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার
রাশিয়ায় করোনাটিকার অনুমোদন, প্রথম টিকা নিলেন পুতিনকন্যা
বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এই টিকা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার পুতিন ঘোষণা করেন, করোনা ভাইরাস প্রতিরোধী প্রথম কার্যকরী টিকা তৈরি করেছে রাশিয়া। এই টিকা পরীক্ষার সময় কার্যকর প্রমাণিত হয়েছে, যা করোনা ভাইরাস স্থায়ীভাবে প্রতিরোধে সক্ষম।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের ওষুধটি এই মহামারির বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি বরং গোটা বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে। এক সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইটই মানবজাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিল। এবার রাশিয়ান এই ভ্যাকসিনটিও করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে।
পুতিন বলেন, আজ সকালে, বিশ্বের প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন রাশিয়ায় নথিভুক্ত করা হয়েছে। এই টিকা আমার এক মেয়ে গ্রহণ করেছে। আমি মনে করি, সে এ বিষয়ক পরীক্ষায় অংশ নিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার। যা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছে।
পুতিন বলেন, ভ্যাকসিন নেওয়ার পর আমার মেয়ের সামান্য জ্বর হয়েছিল। তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এখন সে ভালো আছে।
রুশ কর্তৃপক্ষ বলছে, প্রথম দিকে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। কয়েক মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি হবে।
সূত্র: রাশিয়ান বার্তা সংস্থা তাস, এনডিটিভি।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











