ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৭:২০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, মৃত্যু ২০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন লাগায় পুড়ে মারা গেছেন ২০ জন। শুক্রবার মধ্যরাতে সাইবেরিয়ার কেমেরোভো শহরে এই ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা।

দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন এমন ভাবে ছড়িয়েছে যে, আবাসনের দ্বিতীয় তলা পুরোটাই পুড়েছে। দমকলকর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কী ভাবে ওই আবাসনে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

দমকল সূত্র বলছে, রাশিয়ায় বয়স্কদের জন্য এমন বহু আবাসন খুলে রাখা রয়েছে, যার কোনও উপযুক্ত নথিপত্র নেই। কাগজে কলমে ওই বাড়িগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দেখানো হয়। এর ফলে সেগুলি বাস করার পক্ষে কতটা সুরক্ষিত, তা খতিয়ে দেখাও হয় না।