ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৯:৪৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম উপহার পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান। সোমবার (০২ আগস্ট) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানান।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, গত বছরের মতো এবারও ইমরান খান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গনমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠানো হয়েছে।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আম উপহার হিসেবে গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

-জেডসি