রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীদেবীর শেষ কৃত্য সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১০ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার
বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান জানানো হলোবলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। লাখ লাখ ভক্ত-অনুরাগীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে দক্ষিণ মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হলো শ্রীদেবীর শেষ কৃত্য।
এর আগে, সকাল সোয়া ৯টায় অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর মরদেহ নিয়ে যাওয়া হয় আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলো হাজার হাজার ভক্ত। সকাল থেকেই প্রিয় অভিনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে ভিড় করছেন ভক্তরা। সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানান মুম্বইবাসী৷ বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সম্পন্ন হয় শেষ কৃত্য৷
শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড় উপচে পড়ছে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। একে একে আসছেন বলিউডের বড় থেকে ছোট সব তারকারা।
বুধবার মুম্বাইয়ের রাজপথে শ্রীদেবীর শবযাত্রায় হাজার হাজার ভক্ত অনুরাগীর ঢল নামে। স্থানীয় সময় বেলা ৩টার দিকে ভারতের জাতীয় পতাকায় মোড়ানো কাচের বিশেষ কফিনে কোরে, শ্রীদেবীর মরদেহ নিয়ে শুরু হয় শবযাত্রা। এটি মুম্বাইয়ের ভিলে পারলে সেবা সমাজ শ্মশানে পৌঁছাতে প্রায় ৫টা বেজে যায়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এসময় ভিলে পারলে এলাকার পবন হন্স মহা-শ্মশানের বাইরে ভিড় করে উৎসুক জনতা। এসময় বলিউড তারকাদের মধ্যে দেখা গেছে- অভিনেতা আরবাজ খান, অক্ষয় খান্না, সঞ্জয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, অভিনেত্রী রেখা, হেমা মালিনী, জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, টাবু, সুস্মিতা সেন, এষা দেওল, উর্বশী রাউতেলা, কাজল-অজয় দম্পতি, বিদ্যা-সিদ্ধার্থ দম্পতি, শহিদ-মীরা দম্পতি, শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, দীপিকা পাড়ুকোন, জয়াপ্রদা, সোনম কাপুর, নৃত্য পরিচালক ফারাহ খান, নিমরাত কৌর, ডিজাইনার মনিষ মালহোত্রা, টেলিভিশন তারকা কারিশমা তান্না, মনিশ পল, রাখি সাওয়ান্তসহ প্রমুখ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মুম্বাই এসে পৌঁছায় শ্রীদেবীর মরদেহ। একইদিন দুবাই সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে কাপুর পরিবারের সদস্য ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের কাছে শ্রীদেবীর মরদেহ হস্তান্তর করে দুবাই পুলিশ।গত শনিবার রাতে দুবাইয়ের একটি হোটেলে বাথটাবে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যুর পর মঙ্গলবার রাতে মুম্বাইয়ে পৌঁছায় শ্রীদেবীর মৃতদেহ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







