রাস্তার ধারে জন্ম নেওয়া শিশুর পাশে উপজেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রাস্তার ধারে জন্ম নেওয়া শিশুটি ইউএনও শামীমা আফরোজ মারলিজের কোলে।
জন্মের মুহূর্ত থেকেই অনিশ্চয়তা—না আছে মায়ের স্থায়ী ঠিকানা, না আছে নিরাপদ আশ্রয়—নেই পিতৃ পরিচয়ও। মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীর গর্ভে জন্ম নেওয়া ছেলে শিশুটি জীবনের শুরুতেই অন্ধকারের মুখোমুখি।
অন্ধকারের মুখোমুখি এই শিশুর পাশে মানবিকতার আলো হয়ে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
উপজেলার বনগ্রাম ইউনিয়নের রাস্তার পাশে অসহায় দিনযাপন করা এক ভবঘুরে নারী জন্ম দেন এই ছেলে শিশুর। জন্মের পর থেকেই শিশুটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে চারদিকে। এরপর স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
খবর পেয়ে দেরি না করে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও। পরিস্থিতি সরেজমিনে দেখে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেন। এ সময় মানবিকতার টানে এগিয়ে আসেন কয়েকজন নিঃসন্তান দম্পতি, তারা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করে।
এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে একটি উপযুক্ত দম্পতিকে শিশুটির অভিভাবক হিসেবে মনোনীত করা হয়। আইনগত প্রক্রিয়া ও অঙ্গীকারনামার মাধ্যমে নবজাতকটিকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অত্যন্ত আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়। ইউএনও শামীমা আফরোজ নিজে শিশুটিকে স্নেহভরে কোলে তুলে দেন নতুন অভিভাবকের কাছে—যা উপস্থিত সবার হৃদয়ে নাড়া দেয়।
এ বিষয়ে ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, ‘শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই, সে একটি নিরাপদ ও সুন্দর পরিবেশে বড় হয়ে উঠুক।’
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, দত্তক গ্রহণকারী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল








