রাস্তায় বাস নেই, পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধের ঘোষণা না দিলেও দেখা মিলছে না বাসের। একই চিত্র রাজধানীর প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশেও।
গাড়ি না পেয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন সাধারণ মানুষ। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই চিত্র দেখা যায়। একই চিত্র রাজধানীর ভেতরেও।
বেসরকারি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম হেলাল বলেন, আমরা চাকরি করি, অফিসকে জানালাম সড়কে অনেক পুলিশ। গাড়ি নাই। কীভাবে আসব। তারপরও অফিস থেকে বলছে যেকোনো উপায়ে যেতে হবে। না গেলে বেতনের টাকা কেটে নেওয়া হবে।
গার্মেন্টস কর্মী শিউলী বলেন, সকাল ৭টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনো কোনো গাড়ি পাচ্ছি না। এখন কি করব, পেটের দায়ে চাকরি বাঁচাতে হলে তো আমার যেতেই হবে। অফিস কি আমাদের মতো গরিব মানুষের কথা বুঝবে। এমনিতেই দেরি হয়ে গেছে। এখন অফিসে পায়ে হেঁটে যেতে ৪৫ মিনিট সময় লাগবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তাই অনেক মানুষ হেঁটেই যার যার কর্মস্থলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা কাউকে কোথাও যেতে বাধা দেইনি। সন্দেহ হলে আমরা তাকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








