ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:০১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

রাস্তায় ‘মাতাল’ হরিণ, সতর্কতা জারি করলো ফ্রান্স পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৫ মে ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাস্তায় মদ্যপ চালকদের পাশাপাশি এবার ‘মাতাল’ বন্যপ্রাণিদের নিয়ে বিপাকে পড়েছে ফ্রান্সের পুলিশ। পচে যাওয়া ফল বা গেঁজিয়ে ওঠা উদ্ভিদ খেয়ে একদল হরিণ অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ফলে রাস্তায় সাধারণ গাড়িচালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ফরাসি প্রশাসন।

ফ্রান্সের সোন-এ-লোয়ার অঞ্চলের জেন্ডারমেরি বা পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, একটি হরিণ অত্যন্ত অসংলগ্নভাবে ছোটাছুটি করছে ও বৃত্তাকারে ঘুরছে। পুলিশের মতে, বনের ভেতরে পড়ে থাকা পচা ফল বা উদ্ভিদ খাওয়ার ফলে সেগুলো শরীরে অ্যালকোহলের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা হরিণগুলোকে নেশাগ্রস্ত করে তুলেছে।

পুলিশের পক্ষ থেকে চালকদের সতর্ক করে বলা হয়েছে, এসব প্রাণী যেকোনো সময় সম্পূর্ণ অপ্রত্যাশিত আচরণ করতে পারে। রাস্তার ওপর হঠাৎ চলে আসা, এলোমেলোভাবে দৌড়ানো কিংবা মাঝরাস্তায় স্থবির হয়ে দাঁড়িয়ে থাকার মতো ঘটনা ঘটতে পারে। এই ‘মাতাল’ হরিণগুলোর কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
 
পুলিশ রসিকতা করে সামাজিক মাধ্যমে লিখেছে, বনের সব বাসিন্দা কিন্তু সবসময় সচেতন থাকে না। যদি ‘বাম্বি’ (হরিণ শাবক) বনের খাবারে বেশি মজে যায়, তবে আপনার জন্য রাস্তাটি মোটেও নিরাপদ নাও হতে পারে। চালকদের এসব এলাকায় অত্যন্ত ধীরগতিতে এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

সূত্র : ইউপিআই