রাহুলের মৃত্যুতে স্ত্রী প্রিয়াঙ্কার আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার
ফাইল ছবি।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। রোববার বিকালে প্রিয়াঙ্কাকে চিরতকে একা করে চলে গেলেন রাহুল। রাহুলের অকাল প্রয়াণ নিয়ে চারদিকে হইচই, হাজারো প্রশ্ন। তার আকস্মিক মৃত্যুর খবর এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। সবচেয়ে কঠিন সময় পার করছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
অভিনেতার মৃত্যুর পর রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে কলকাতায় তাদের বাড়ির সামনে গণমাধ্যমের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, অবিরাম ফোন বেজে চলেছে প্রিয়াঙ্কা সরকারের। সবকিছুর মাঝেই নীরব যন্ত্রণায় ডুবে ছিলেন প্রিয়াঙ্কা। রাত বাড়তেই অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন তিনি।
প্রিয়াঙ্কা লিখেছেন, এটি আমাদের জন্য অপরিসীম শোক এবং গভীর হতাশার সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই।
পরিবারের সবাই একসঙ্গে এই শোক সামলানোর চেষ্টা করছেন জানিয়ে তিনি আরো লিখেন, আমাদের পরিবারে একটি শিশু আছে, একজন মা আছেন, আরও রয়েছে প্রিয়জনেরা। আমরা সবাই মিলে এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছি। গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমাদের বন্ধু ও সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আমাদের এই ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করুন। আমাদের শান্তভাবে শোক পালনের সুযোগ দিন।
প্রিয়াঙ্কার পোস্টে স্পষ্ট যে, তিনি এই মুহূর্তে নিজের চেয়ে বেশি চিন্তিত তার সন্তানের মানসিক অবস্থা নিয়ে। ‘একটি বাচ্চা’ এবং ‘একজন মা’— এই শব্দগুলোর মাধ্যমে তিনি গণমাধ্যমের কাছে হাতজোড় করে অনুরোধ করেছেন যেন তাদের এই শোকাচ্ছন্ন মুহূর্তে কোনোভাবেই ডিস্টার্ব না করা হয়।
রাহুলের মৃত্যুর খবর পেতেই টলিউড তারকারা প্রিয়াঙ্কা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুরু করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুলের সঙ্গে কাটানো স্মৃতি ভাগ করে নিচ্ছেন।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার— টলিউডের এক সময়ের অন্যতম ‘পাওয়ার কাপল’। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে রাহুল-প্রিয়াঙ্কা জুটি যে ইতিহাস তৈরি করেছিল, তা আজীবন ভক্তদের মনে থাকবে।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক










