রায়ের পর বাড়ি ফিরতে পারেন সুচি: জান্তা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি'র বিরুদ্ধে ঝুলে থাকা মামলাগুলোর রায়ের পর জেল থেকে গৃহবন্দিত্বে নিতে দেয়ার কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিং অং হ্লায়িং।
গত বছর সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সুচি। এরপরই নোবেল জয়ী এই নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভে উসকানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগে মামলা হয়েছে।
গত জুনে সুচিকে রাজধানী নিপিধোর জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে সুচিকে অজ্ঞাতস্থানে আটকে রাখা হয়েছিল। অন্তত ১৮ টি অভিযোগে করা মামলায় সুচির এরই মধ্যে কয়েকবছরের জেল হয়েছে।
জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা এ সপ্তাহে মিয়ানমার সফরের সময় সুচিকে জেল থেকে বাড়িতে ফিরে যেতে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতেই শুক্রবার লিখিত এক বিবৃতিতে বিষয়টি বিবেচনা করার কথা জানান জান্তা প্রধান হ্লায়িং।
বিবৃতিটি টিভিতে পড়ে শোনানো হয়। এতে বলা হয়েছে, আমি বিষয়টি বিবেচনা করব… রায় হয়ে যাওয়ার পর। আমরা তার (সুচি) ওপর শক্ত কোনও অভিযোগ আনিনি। তাকে দয়াও দেখিয়েছি, যদিও আমরা চাইলে আরও অনেককিছুই করতে পারতাম।
মিয়ানমারে কয়েক দশকের সেনা শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর সুচিকে প্রথম গৃহবন্দি করা হয়েছিল ১৯৮৯ সালে। ৭৭ বছর বয়সী গণতন্ত্রপন্থি নেত্রী সুচি গত তিন দশকের প্রায় অর্ধেক সময়ই গৃহবন্দিত্বে কাটিয়েছেন। ২০১০ সালে তাকে গৃহবন্দিত্ব থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়েছিল।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








