রিজভীর নেতৃত্বে মহিলা দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন এলাকায় এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। নাইটিঙ্গেল ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রিজভী। বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা না হলে জনগণের আন্দোলনে শামিল হতে বিএনপি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
গত ৩০ জুন সংবাদ সম্মেলনে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা ১ জুলাই থেকে কার্যকর হয়।
ঘোষণা অনুযায়ী গড়ে গ্যাসের দাম ৩২ দশমিক ৮০ শতাংশ বাড়ানো হয়। মূল্যবৃদ্ধির ফলে রান্নাঘরে এক চুলা গ্যাসের বিল ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করা হয়। এছাড়া দুই চুলা ওয়ালা গ্যাসের জন্য বিল ধার্য করা হয় ৯৭৫ টাকা।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ৭ জুলাই আধাবেলা হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোট। তাদের হরতালে নৈতিক সমর্থনও জানায় বিএনপি।
শুক্রবার নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ শেষে বিএনপি নেতা রিজভী বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের নার্ভ বুঝতে পেরেছে যে, জনগণ আওয়ামী দুঃশাসনের কারণে তাদের ঘৃণা করে। আর ঘৃণা করার প্রতিশোধের অংশ হিসেবে ধারাবাহিক জুলুম চালানো হচ্ছে জনগণের ওপর। সেটিরই আরও একটি নির্মম বহি:প্রকাশ ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি।
গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ করার জন্য দাবি জানান তিনি।
মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সভানেত্রী রাজিয়া আলিম, উত্তরের সভানেত্রী পেয়ারা মোস্তফাসহ বেশ কিছু নেতাকর্মী অংশ নেন।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ