রিসোর্টে মিলল কাতারের প্রিন্সের সাবেক স্ত্রীর মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
স্পেনের মারবেলা রিসোর্টের নিজ বাড়ি থেকে কাতারের এক প্রিন্সের সাবেক স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাতারের প্রিন্স ও ধনকুবের আব্দেল আজিজ বিন খলিফা আল-থানির তৃতীয় স্ত্রী ছিলেন কাসিয়া গ্যালানিও নামের ওই নারী। প্রিন্সের সংসারে জন্ম নেওয়া তিন সন্তানের উত্তরাধিকার নিয়ে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তিনি।
ইন্ডিপেনডেন্ট বলছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে রোববার গ্যালানিও মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। সন্তানরা কার হেফাজতে থাকবে তা নিয়ে গত ১৫ বছর ধরে তিক্ত আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন তিনি।
দ্য ডেইলি বিস্ট বলছে, কাতারের আমিরের চাচা ও স্বামী আব্দেল আজিজ বিন খলিফা আল থানির বিরুদ্ধে নিজের তিন মেয়ের একজনকে যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ এনেছিলেন গ্যালানিও। মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ আনার পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটান তিনি।
স্পেনের মারবেলা রিসোর্টে একটি বাড়িতে বসবাস করতেন গ্যালানিও। অন্যদিকে, তার তিন সন্তান প্যারিসে বাবার সাথে থাকতেন। তবে মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন আল-থানি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে জন্ম নেওয়া গ্যালানিও (৪৫) ২০০৪ সালে ৭৩ বছর বয়সী আল-থানিকে বিয়ে করেন। আল-থানি ১৯৯২ সালে আমিরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগে রাজপরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর প্যারিসে চলে যান।
ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্যালানিও স্পেনে একাকী বসবাসের সময় হতাশায় ভুগছিলেন ও বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন। মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে হাসপাতালে কয়েক মাস চিকিৎসাও নেন তিনি। কাতারের যুবরাজের সাবেক এই স্ত্রী নার্ভাস ব্রেকডাউনে ভুগছিলেন বলে ফরাসি বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে।
মার্কিন সংবাদমাধ্যম ডেইলি বিস্ট বলছে, মঙ্গলবার গ্যালানিওর ময়নাতদন্ত করা হবে। বেশ কয়েকদিন ধরে ফোন কলে সাড়া পাওয়া যাচ্ছে না বলে সন্তানরা পুলিশের কাছে অভিযোগ করার পর পুলিশ তার বাসা পরিদর্শন করে। এ সময় নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তবে কী কারণে তিনি মারা গেছেন, তা জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










