ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:২৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

রীভা গাঙ্গুলী বাংলাদেশ ছাড়ছেন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ভারত ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলী দাশ। প্রায় দেড় বছর তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) তিনি বাংলাদেশ ছেড়ে নিজ দেশ ভারতে যাবেন। সেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।

অপরদিকে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী আগামী শনিবার (০৩ অক্টোবর) নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এরপর তিনি ত্রিপুরা হয়ে বাংলাদেশে আসবেন আগামী সোমবার।

আগামী সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে।

এদিকে রীভা গাঙ্গুলী দাশ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ সময় মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের প্রতি অনুরোধ করেন। মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবেন।’ এ সময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া করোনা মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেয়ার অনুরোধ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, এতে দুদেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবেন।

ড. মোমেন গত মঙ্গলবার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক সফলভাবে শেষ হওয়ায় বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান। তবে রীভা গাঙ্গুলী দাশের আরও আগেই নয়াদিল্লিতে ফেরার কথা ছিল। জেসিসি বৈঠকের কারণে তা পিছিয়ে যায়। জেসিসি বৈঠক শেষ করার এক দিন পরই তিনি ভারতে ফিরছেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়