ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

রুশ নির্বাচনে প্রার্থী আইনা গামজাতোভা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১০ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার

রাশিয়ার শক্তিধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নির্বাচনে নামছেন রুশ মুসলিম নারী আইনা গামজাতোভা। রাশিয়ার দাগেস্তান প্রদেশে বসবাসকারী আইনার বয়স ৪৬ বছর। এরই মধ্যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন। এ বছর মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।


আইনা গামজাতোভা এর আগে ফেসবুকে দেয়া এক পোস্টে তার প্রতিদ্বন্দ্বিতার কথা নিশ্চিত করেন। তার দু’দিন পরে গত শনিবার দাগেস্তানের রাজধানী মাখাচকালাতে তার বাসভবনে সমবেত হন কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। তারা একজন মুসলিম নারীর এমন সাহসিক সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন।

দাগেস্তান রাশিয়ার এমন একটি প্রদেশ যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এতে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।  

রাশিয়ায় মুসলিমদের জন্য সবচেয়ে বড় ইসলামিক মিডিয়া ‘ইসলাম ডট আরইউ’। এ প্রতিষ্ঠানের টেলিভিশন, রেডিও, প্রিন্ট মিডিয়া রয়েছে। আর এই সংগঠনের প্রধান হলেন আইনা গামজাতোভা। তিনি ইসলাম নিয়ে অনেক বই লিখেছেন। এ অঞ্চলে আইনা গামজাতোভা অনুসরণ করেন সুফি মতবাদ। সামাজিক কর্মকান্ডের জন্য নিজ প্রদেশে ব্যাপক জনপ্রিয় তিনি।

আইনা একটি দাতব্য সংগঠনও চালান। তার স্বামীর নাম আখমাদ আবদুলায়েভ। তিনি দাগেস্তানের একজন মুফতি। আখমাদ আইনার দ্বিতীয় স্বামী। তার প্রথম স্বামীর নাম সাঈদ মুহাম্মদ আবুবকারোভ। তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন। ১৯৯৮ সালে গাড়িতে থাকা অবস্থায় বোমা হামলায় মারা যান। এ হত্যাকাণ্ডের ঘাতককে কখনোই খুঁজে পাওয়া যায় নি।

মুহাম্মদ আবুবকারোভ প্রকাশ্যে সমালোচনা করতেন ওয়াহাবি সম্প্রদায়ের। তবে হত্যার হুমকি থাকা সত্ত্বেও একই ধারায় সমালোচনার তীর ছুড়ছেন আইনা গামজাতোভা। এখন এসবের বাইরে এসে তিনি নির্বাচনে চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক কেজিবি প্রধান পুতিনকে।

রাশিয়ায় বিপুল সংখ্যক মুসলিম রয়েছে। ফলে আইনা গামজাতোভা নিজের প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করায় তাদের মধ্যে দেখা দিয়েছে এক রকম আনন্দ। আবার কেউ কেউ বলছেন, তার এমন সিদ্ধান্ত নেয়া ঠিক হয় নি। তবে বেশির ভাগ মানুষই তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

দাগেস্তানের দু’সন্তানের মা ও মুসলিম পর্যবেক্ষক পাতিমাত ইব্রাগিমোভ বলেছেন, নৈতিক শিক্ষা হলো, একজন নারীর উচিত তার স্বামী ছাড়া ঘরের বাইরে বের না হওয়া।

ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া আয়েশা আনাস্তাসিয়া কোরচাগিনা মস্কোতে বসবাসকারী একজন মনোবিজ্ঞানী। তিনি বলেন, নিজের আইনগত অধিকার প্রয়োগ করায় সাহসী পদক্ষেপ দেখিয়েছেন আইনা গামজাতোভা। এমন অধিকার আছে প্রতিটি রাশিয়ান নাগরিকের। যে কেউ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন। 

অনেকেই মনে করছেন, তার এই সিদ্ধান্তে রাশিয়ার নারীদের ভাবমূর্তি উজ্বল হবে। অবহেলিতদের বিষয়ে মনোযোগ আকৃষ্ট হবে।

দাগেস্তানের উপ-ক্রীড়ামন্ত্রী ও অলিম্বিকের সাবেক বক্সিং চ্যাম্পিয়ন গাইদারবেক গাইদারবেকভ ইন্সটাগ্রামে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, নির্বাচনে যদি আইনা গামজাতোভা পরাজিতও হন তাহলে মানুষ জানতে পারবে একজন নারী শুধু হিজাবের ভিতরই আবদ্ধ থাকবেন বা শুধুই একজন মা হয়ে থাকবেন না, শুধুই একজন নারী হয়ে থাকবেন না। একই সঙ্গে তারাও শিক্ষিত হতে পারেন, জ্ঞানী হতে পারেন এবং সম্মানীত নারী হতে পারেন এই বার্তাটিই প্রকাশ পাবে।

এখন দেখার বিষয় কতদূর যেতে পারেন আইনা গামজাতোভা।