ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:৪৮:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রুশ যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্র্যের দিকে ঠেলে দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেখা দেয়া অর্থনৈতিক সংকট পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফ বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে শিশুরা অর্থনৈতিক সংকটের তীব্র বোঝা বহন করছে।

জাতিসংঘের শিশু তহবিল আরো বলছে, এই যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার আরো ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের মধ্যে ফেলেছে যা ২০২১ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।

ইউনিসেফ ২২টি দেশ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এ খবর জানিয়েছে।

ইউক্রেনে ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এ দুটি দেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংস্থাটি বলছে, দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপেক্ষিত থাকে।

এছাড়া শিশুরা সহিংসতা, শোষণ ও অত্যাচারের ঝুঁকিতেও বেশি থাকে।