ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২১:৩৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

রূপগঞ্জে জুস কারখানায় আগুনে মৃত্যু বেড়ে ৪৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জুস কারখানায় আগুন লেগে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৪৯ জন মারা গেছে। এখনও উদ্ধারকাজ চলছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন ঘটনাস্থল থেকে দুপুর দেড়টা নাগাদ সাংবাদিকদের জানান,  ৪৯টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।

দেবাশিষ দেবাশিষ বর্ধন আশঙ্কা প্রকাশ করেন যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঘটনাস্থলে থাকা রূপগঞ্জ থানার একজন পুলিশ সদস্য  জানান, ওই কারখানায় কাজ করতেন, এমন অনেকের স্বজনেরা ঘটনাস্থলে ভিড় করেছেন।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভবনে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে আগুন লাগে।

আগুন লাগার পর সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বলা হয়েছিল, আগুনের ঘটনার পর তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।