ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:৫৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

রূপগঞ্জে দু`গ্রুপের সংঘর্ষ: আহত ১৫, নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৬ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাওড়া এলাকায় দু'গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সফিকুল ইসলাম সহ কয়েকজন মিলে নিজেদের জমি দেখতে যান। এ সময় মোশারফ বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএনএন//এস//
//আর//