রূপগঞ্জ ট্র্যাজেডি: ভবনের পাঁচ ও ছয় তলায় চলছে উদ্ধার অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ২৯ ঘণ্টা পর গতরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও ঝরে গেছে ৫২টি তাজা প্রাণ। ভবনটির পাঁচ ও ছয় তলায় কোনো মরদেহ আছে কিনা তা দেখতে শনিবার ফের উদ্ধার অভিযান শুরু করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গতরাতে জানান, রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। তাপ যায়নি ও কিছু কেমিক্যালে অল্প আগুন আছে। ডাম্পিংয়ের কাজও বাকি আছে।
পুরোপুরি না নিভলেও আগুন নিয়ন্ত্রণে আসায় গতকালের মতো অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনে বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় ভবন থেকে লাফিয়ে পড়ে। শুক্রবার উদ্ধার হওয়া ৪৯ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫২ জনে।
আগুন লাগার পর তিন তলা থেকে লাফিয়ে পড়ে কেউ প্রাণে রক্ষা পেলেও চতুর্থ তলায় তালা দিয়ে রাখার কারণে অন্যরা বাঁচতে পারেনি। চারতলার সিঁড়ির মুখ থেকে ৪০টির বেশি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
উদ্ধারের পর ৪৯টি মরদেহ নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুড়ে অঙ্গার হওয়ায় চেনার মতো অবস্থা না থাকায় পরিচয় শনাক্তের জন্য নিহতদের স্বজনদের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পরই মরদেহগুলো স্বজনদের কাছে বুঝে দেয়া হবে।
-জেডসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস









