রেকর্ড গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান করেও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ উইকেটে ১৯৮ রান করা বাংলাদেশ হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ১৫১ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমেতে টস জিতে প্রথমে ব্যাট করে সোবহানা মোস্তারির ৬২ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে অ্যালিসা হিল ও ফোবি লিচফিল্ডের ব্যাটিং তাণ্ডবে ২৪.৫ ওভারেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তারা ওপেনিং জুটিতে ২০২ রান করেন। অধিনায়ক অ্যালিসা হিলি ৭৭ বলে ২০টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি (১১৩*) করেন। ৭২ বলে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে ৮৪* রানের অনবদ্য ইনিংস খেলেন ফোবি লিচফিল্ড।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পরে যায় বাংলাদেশ। দলের হাল ধরেন সোবহানা মোস্তারি। সোবহানা মোস্তারির অনবদ্য ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ১৮৯ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে ২০২২ সালের ২৫ মার্চ বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে সর্বোচ্চ ১৩৫ রান করেছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ১৮৯ রান করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের চলতি আসরে নিজেদের প্রথম চার খেলায় তিনটিতে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে টাইগ্রেসরা।
আজ নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।
তিনি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন। তার কাল্যাণেই ৯৪ রানে ৭ উইকেট পতনের পরও দুইশোর কাছাকাছি স্কোর গড়তে পারে বাংলাদেশ।
দলের হয়ে ৮০ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডিারির সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন সোবহানা মোস্তারি। ৫৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার রুবাইয়া হায়দার। এছাড়া ১৯ ও ১২ রানে ফেরেন শারমিন আক্তার আর অধিনায়ক নিগার সুলতানা।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে আজ অস্ট্রেলিয়া এবং ২০ ও ২৬ অক্টোবর শ্রীলংকা ও ভারতের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে বাংলাদেশকে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






