ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১০:১৪:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

রেজিস্ট্রেশনের আরও সময় পেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রেজিস্ট্রেশনের জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আরও সময় দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। জরিমানা ছাড়া আগামী ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন তারা।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, বাদপড়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে। যারা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনো কারণে বাদ পড়েছে অনলাইনে তাদের তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের সংশোধনসহ প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধন করা যাবে। জরিমানা ছাড়া এ বাবদ ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত সময়ের পর কোনো অবস্থায়ই সংশোধন এবং বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।