ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২২:৪১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

রেনুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনুকে (৪২) পিটিয়ে হত্যা ঘটনায় তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

চার সপ্তাহের মধ্যে জননিরাপত্তা বিভাগের সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বাড্ডা থানার ওসি, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা বোর্ড সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে যান তাসলিমা বেগম। এ সময় ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে তাসলিমা বেগমকে হত্যা করেন স্থানীয় ও উপস্থিত লোকজন।

ওই ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন তাসলিমা বেগমের ভাগনে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা হৃদয়, এক নারীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাসলিমা বেগমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তিনি।

-জেডসি