রেলস্টেশনে ফেলে যাওয়া সেই শতবর্ষী নারী এখন স্বাস্থ্য কমপ্লেক্সে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
চাঁপাই্নবাবগঞ্জের গোমস্তাপুর রেলস্টেশনে স্বজনরা শতবর্ষী এক নারীকে রেখে চলে যান। বর্তমানে তিনি গোমস্তাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছেন। তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও তিনি আশংকামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, রবিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে এমনই এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে শতবর্ষী এ মাকে কনকনে শীতের মধ্যে স্টেশনে ফেলে গেছে তার ছেলে ও ছেলের বউ। কঙ্কালসার শরীর নিয়ে স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে পড়েছিলেন তিনি। বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম বলেন, প্লাটফর্মে খুবই কষ্ট পাচ্ছিলেন ওই মা। নিজেকে তার সন্তান মনেই করেই হাসপাতালে নিয়ে আসি।
স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, একটি ভ্যানে করে ওই বৃদ্ধাকে নিয়ে এসে স্টেশনে ফেলে যান একজন নারী ও একজন পুরুষ। আমি তখন স্টেশনেই উপস্থিত ছিলাম। চলে যাওয়ার সময় তাদের ডেকেছিলাম। কিন্তু তারা সাড়া না দিয়ে চলে যায়। রোববার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে তার সঙ্গে আছেন মালতী নামে এক নারী। তিনি জানান, চিকিৎসা পেয়ে কিছুটা সাড়া দিচ্ছেন ওই বৃদ্ধা। ইশারা ও অস্পষ্ট ভাষায় কথা বলছেন। তার কথা এবং ইশারায় সন্তানদের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠছে।
মালতী বলেন, আমি তাকে বলেছি- ‘খালা, তোমার ছেলে এসেছে। চোখ খোলো।’ তিনি তখন ইশারায় ছেলেকে চলে যেতে বলছেন।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সালাউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালে আনার পর ওই বৃদ্ধার রক্তচাপ ও পালস অস্বাভাবিক ছিলো। চিকিৎসা পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অপুষ্টি ও অপরিচ্ছন্নতা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
ওই বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন রহনপুর পৌরসভার মেয়র তারিক আহম্মদ। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। মাকে এভাবে ফেলে যাওয়ার মতো জঘন্য কাজ কোনো ছেলে করতে পারে জানা ছিল না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। শতবর্ষী এ মায়ের চিকিৎসার যাবতীয় খরচ আমি বহন করবো। তার সন্তানকে খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করবো।
: এমি।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



