রেলে নাশকতা: পাঁচ ট্রেন বন্ধে দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ঘিরে বাসে আগুন দেওয়াসহ রেলেও নাশকতার ঘটনা ঘটছে। এর ফলে বিভিন্ন রুটের পাঁচটি ট্রেন বন্ধ রাখা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গরিবের ট্রেনখ্যাত দিনাজপুরে পার্বতীপুর থেকে রাজশাহীগামী ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেনটি গত ২২ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। কারণ চিকিৎসা ও শিক্ষার জন্য উত্তরাঞ্চলের মানুষ কম টাকার ভাড়ার এ ট্রেনের ওপরে ভরসা করতেন বেশি। ট্রেনটি বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন জয়পুরহাট, নাটোরের যাত্রীরাও। বিশেষ করে যারা এই ট্রেনে রাজশাহী-দিনাজপুরসহ আশপাশের জেলা ও উপজেলাতে অফিস করতে আসতেন তাদের দুর্ভোগের শেষ নেই।
পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বলেন, নাশকতার আশঙ্কায় আপাতত উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিবেশ অনুকূলে এলে ট্রেন আবার চালু করা হবে।
এদিকে একই কারণে গত ২২ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মধ্যে চলাচল করা ‘আই আর’ লোকাল ট্রেন। এ ছাড়া টাঙ্গাইলের ভূঞাপুর থেকে রাত্রিকালীন ময়মনসিংহগামী ‘৩৭ আপ’ মেইল ট্রেনটি গত ১৮ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও এক জোড়া ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ স্টেশনমাস্টার কামরুল ইসলাম জানান, আগে এ রুটে আট জোড়া ট্রেন চলত। এখন সাত জোড়া ট্রেন চলছে। রাত ১০টায় চলাচল করা এক জোড়া ট্রেন বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঢাকার কমলাপুর থেকে জামালপুরের তারাকান্দি চলাচল করা ‘আন্তঃনগর যমুনা এক্সপ্রেস’ ট্রেন ও চট্টগ্রাম থেকে টাঙ্গাইলের ভূঞাপুর পর্যন্ত চলাচল করা ‘নাসিরাবাদ’ নামে একটি লোকাল ট্রেন গত ১৫ ডিসেম্বর থেকে নিজ গন্তব্যে যাচ্ছে না। ট্রেন দুটির বর্তমান গন্তব্য কেবল জামালপুর রেলওয়ে জংশন স্টেশন। ফলে এসব ট্রেন ব্যবহারকারীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
তবে রেলপথে নাশকতা রুখতে স্টেশন ও রেললাইনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন রুটের ট্রেনগুলো ও রেলপথের নিরাপত্তায় পুলিশ টহলের পাশাপাশি আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, রেলের নিরাপত্তায় আনসার সদস্য বাড়ানো হয়েছে, নিরাপত্তা বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। পাশাপাশি শুরু করা হয়েছে স্টেশনের চারপাশে নিরাপত্তা দেয়াল নির্মাণের কাজও।
যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, নির্বাচন সামনে রেখে নাশকতার শঙ্কায় ট্রেন বন্ধ করা হয়েছে। এটিতে অসুবিধা হলেও মেনে নিতে হবে। কিন্তু বিষয়টি যাতে এমন না হয় যে, বন্ধ করা ট্রেন আর চালুই করা হলো না। আমরা নির্বাচন পর্যন্ত দেখব। এর পরও ট্রেন বন্ধ করে রাখলে আন্দোলনে নামব।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











