রেল ইঞ্জিনের নিচে পড়ে দুই পা হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
কমলাপুর রেলস্টেশনে ইঞ্জিনের নিচে পড়ে দুই পা হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবিনা আক্তার (২২)।
রোববার কমলাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশ।
ছাত্রী রুবিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন। গ্রামের বাড়ির যাওয়ার জন্য গতকাল কমলাপুরে গিয়েছিলেন তিনি।
ঢাকা রেলওয়ে থানা কর্তপক্ষ জানান, বেলা দেড়টার দিকে রুবিনা রেললাইনের ওপর দিয়ে হেঁটে ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। এ সময় একটি ইঞ্জিন ঘোরানোর সময় তিনি এর নিচে পড়ে যান। এ সময় তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. ইউনুস বলেন, বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকারী লোকজনকে রুবিনা জানিয়েছেন, তিনি মাথা ঘুরে রেললাইনের ওপর পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে রুবিনাকে। দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্ত লাগবে। খবর পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীরা হাসপাতালে এসেছেন। রুবিনার জন্য প্রয়োজনীয় বি পজিটিভ রক্ত জোগাড়ের চেষ্টা করছেন তারা।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন জানান, রুবিনাকে দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পা দুটি থেঁতলে গেছে, হাড়ও গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এখন পরিস্থিতি স্থিতিশীল হলেও তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






