রোনাল্ডো-মেসিহীন বিশ্বকাপ, গ্যালারিজুড়ে বিষণ্ণতা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩০ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
মেয়ে ফুটবলপ্রেমীদের স্বপ্নের রাজপুত্র ‘রোনাল্ডো-মেসি’। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পছন্দ করেন তাদের খেলা। শুধু বিশ্বকাপ বলে নয় বছরের ৩৬৫ দিন রোনাল্ডো-মেসির খেলা দেখেন মানুষ৷ এই দুই ফুটবলারের পায়ের জাদুতে মনের অসুখ সারে৷
কিন্তু শনিবারটা ছিল যেন বিশ্বকাপের তারা খসার রাত৷ প্রথমে স্পেনের কাছে হেরে মেসিদের বিদায়৷ কয়েক ঘণ্টা পর উরুগুয়ের ফুটবলাররা রোনাল্ডোর বিশ্বকাপ হাতে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷ দুই তারকার বিদায়ের ছায়া পড়ল কাজান এবং ফিস্তের গ্যালারিতে৷ দুটো স্টেডিয়ামেই ক্যামেরাতে ধরা পড়ল বিষন্ন সমর্থকদের মুখ৷
তবে সিআর সেভেন এবং এলএম টেন-কে যে শুধু মস্কোর গ্যালারি মিস করবেন এমনটাতো নয়৷ এই দুই কিংবদন্তির ফুটবলারকে পুরো বিশ্বকাপ জুড়ে মিস করবেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপে দুই সুপারস্টারের বিদায়ের দিনে মিল রয়েছে অনেক৷ দুই তারকারই এটা ছিল অঘোষিত শেষ বিশ্বকাপ৷ দুজনেই ছিটকে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে৷ সেটাও একই দিনে৷ দুজনের দলই ছিটকে গেল এক গোলের ব্যবধানে৷ কাভানির উরুগুয়ের কাছে রোনাল্ডোর পর্তুগালের হার ২-১ গোলে৷ আর আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হারে ৪-৩ গোলে৷ দুই ম্যাচেই কিন্তু তারকা রোনাল্ডো-মেসি গোল পাননি৷
ফ্যানেদের মনে এরাই কিন্তু ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বলে সন্মান পান৷ কী আশ্চর্য সেই তারকারাই নকআউট পর্বে চূড়ান্ত ব্যর্থ৷ মিল আরও আছে৷ রাশিয়ার মাটিতে দুই তারকাই গ্রুপ পর্বে একটি করে পোনাল্টি মিস করেছেন৷
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











