রোকেয়া এখনও পুরোনো হননি: ওয়েবিনারে বক্তারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
বেগম রোকেয়ার কর্মময় জীবনের পুরোটাই নারীর অধিকার আদায়ের আন্দোলনে কেটেছে। খুব রক্ষণশীল একটা সময়ে জন্মেও তিনি বুদ্ধিমত্তা ও দৃঢ়তার সঙ্গে নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে গেছেন। যতদিন নারীরা তাদের সব অধিকার না পাবে, ততদিন রোকেয়া পুরোনো হবেন না।
রোকেয়া দিবস উপলক্ষে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি অ্যান্ড জেন্ডার ক্লাবের উদ্যোগে আয়োজিত 'রোকেয়ার জীবন ও সাহিত্য কর্ম' শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয় ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়।
এতে মূল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোকেয়া চেয়ার অধ্যাপক ড. মুহম্মদ শামসুল আলম। স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মালেকা বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। সমাপনী বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। অনুষ্ঠানে রোকেয়া রচনাবলী থেকে নির্বাচিত অংশ পাঠ করেন সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুন্নেসা নম্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের শিক্ষক নাজনীন সুলতানা। ওয়েবিনারটি দীপ্ত টেলিভিশনের সহযোগিতায় ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।
ড. মুহম্মদ শামসুল আলম বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেনের বিপুল খ্যাতি রয়েছে বাংলার সামাজিক ইতিহাস ও সাহিত্য সাধনায়। নারীর অধিকার আদায়ের আন্দোলনের কথা তিনি কেবল মুখে বলেননি, নিজে নিরলসভাবে কাজ করেছেন।
অধ্যাপক ড. পারভীন হাসান বলেন, রোকেয়া নারীদের পথ দেখিয়েছেন। নারীদের শিক্ষা বলতে রোকেয়া বুঝিয়েছেন নারীদের সুনাগরিক হওয়া। আমরা চেষ্টা করি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যেন সবসময় অধিকার সচেতন থাকে এবং নিজেদের যোগ্য করে গড়ে তোলে। এর মাধ্যমেই রোকেয়া জাগ্রত থাকবেন আমাদের মাঝে।
অধ্যাপক ড. মালেকা বেগম বলেন, সমাজ প্রগতির লক্ষ্যে রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়ার অত্যন্ত প্রিয় ছিলেন কবি সুফিয়া কামাল। রোকেয়া তাকে 'ফুলকবি' বলে ডাকতেন।
ইলিয়াস আহমেদ বলেন, রোকেয়া খুব দীর্ঘদিন বাঁচেননি। তবে এই অল্পদিনের জীবনেও তাঁর কাজের বিশালতা অনেক। তিনি দেখিয়ে গেছেন, নারীর অধিকার আদায়ে কীভাবে কাজ করতে হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





