রোগীর নিরাপত্তা: ডিএমসিতে চালু হচ্ছে না করোনা ইউনিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
রোগীর নিরাপত্তা: ডিএমসিতে চালু হচ্ছে না করোনা ইউনিট
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আপাতত করোনা ইউনিট চালু হচ্ছে না। অন্য রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে আজ শনিবার হাসপাতালের পরিচালক এ কে এম নাসির উদ্দিন জানিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বার্ন ইউনিটকে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করার বিষয়ে একটি আদেশ জারি করেছিল। ওই আদেশে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা মহানগরীতে কোভিড-১৯ হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ডেডিকেটেড করা অপরিহার্য হয়ে পড়েছে।
অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের অনুরোধ জানানো হয়।
চিঠি পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রস্তুতি শুরু করেছিল। আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বৈঠকও করে বলে জানান হাসপাতালের সহকারী অধ্যাপক হোসাইন ইমাম। দুপুরের দিকে তারা জানতে পারেন আপাতত রোগী স্থানান্তর হচ্ছে না।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা ছাড়াও দেশের দূর-দূরান্ত থেকে বিভিন্ন রোগে আক্রান্তরা আসেন। জরুরি বিভাগ থেকে চিকিৎসা নেওয়ার পর তারা সংশ্লিষ্ট বিভাগে স্থানান্তরিত হন। বার্ন ইউনিট এই জরুরি বিভাগ লাগোয়া। আর করোনা অত্যন্ত সংক্রামক হওয়ায় এই রোগ অন্য রোগে আক্রান্তদেরও ক্ষতির কারণ হতে পারে বলে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা মনে করছেন। সে কারণেই আপাতত করোনা ইউনিট চালু না করার ব্যাপারে মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তবে ঢামেক হাসপাতালের পরিচালক এ কে এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা এখন একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। পরিস্থিতি যেদিকে মোড় নেবে আমাদের সিদ্ধান্তও সেভাবে নিতে হবে। কাজেই রোগীর সংখ্যা বেড়ে গেলে আমাদের হয়তো সিদ্ধান্ত বদলাতে হবে।’
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু









